অনেকে হয়তো ভাবেন ভগবান দুঃখ দিয়েছেন মানে আপনার পরীক্ষা নিচ্ছেন,
আসলেই কি তা? মূলত ঠিক এমন না। ভগবান সুখ দেন পরীক্ষা নেয়ার জন্য, আর দুঃখ দেন তাকে ডাকার জন্য।
যখন আপনার কোনো কিছু প্রয়োজন হয়, শারীরিক কষ্ট হয়, মানসিক চিন্তা মাথায় আসে, অথবা আপনজন হারানোর ভয় হয়, আর্থিক সমস্যা দেখা দেয়, ইত্যাদি ধরনের কষ্ট আসলে বা আসার ভয়ে আপনি সর্বদা কৃষ্ণ নাম জপ করেন বা করতে থাকতেন। কিন্তু যখন মানুষ সুখে থাকে, আর্থিক ভাবে অনেক টাকা পয়সা থাকে, কাছের মানুষ আপন হয়ে যায়, পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলে, দেখা যায় অধিকাংশ মানুষ ভগবানের নাম নেয়া ভুলে যায়। তখন তাদের মনেও থাকে না কষ্টের দিনে কাকে ডেকে উদ্ধার হয়েছিলো বা প্রাপ্তি পেয়েছিলো সে। আর সেই ব্যাক্তিই সুখ আসার সাথে সাথে যাকে ডেকে উদ্ধার হয়েছিলো তাকে ভুলে গেলো।
এবার ভাবুন ভগবান আমাদের দুঃখ দিয়ে পরীক্ষা নেয় নাকি সুখ দান করে পরীক্ষা নেয়?
ভগবান দুঃখ দিয়ে উনি সিউর থাকে তাকে তার ভক্ত এখন স্মরণ করবেন, কারন ভক্তের এখন উদ্ধার হতে হবে। কিন্তু সুখ দিয়ে ভগবান চুপ করে বসে থাকেন আর দেখেন তার ভক্ত প্রকৃত সুখ পেয়ে তার নাম কতোটা স্মরণ করেন, তাকে কতোটা ভজন করেন।
যেই ব্যাক্তি এই জড় জাগতিক সুখকে তুচ্ছ মনে করে ভগবানের চরণে নিজেকে উজাড় করে দেন সেই প্রকৃত সুখী হয়ে যান।
তাই সুখে থাকি আর দুঃখে থাকি মুখে যেনো সর্বদা থাকে কৃষ্ণ নাম।
হরে কৃষ্ণ 🙏