সন্ধা আরতি/ শ্রী শ্রী গৌর-আরতি

                           জয় জয় গোরাচাঁদের আরতিকো শোভা। 
জাহ্নবী-তটবনে জগমনোলোভা।।১।।

দক্ষিণে নিতাইচাঁদ, বামে গদাধর।
নিকটে অদ্বৈত, শ্রীনিবাস ছত্রধর।।২।।

বসিয়াছে গোরাচাঁদ রত্নসিংহাসনে। 
আরতি করেন ব্রহ্মা-আদি দেবগণে।।৩।।

নরহরি-আদি করি’চামর ঢুলায়।
সঞ্জয়-মুকুন্দ-বাসুঘোষ-আদি গায়।।৪।।

শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল। 
মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল।।৫।।

বহুকোটি চন্দ্র জিনি’বদন উজ্জ্বল। 
গলদেশে বনমালা করে ঝলমল।।৬।।

শিব-শুক-নারদ প্রেমে গদগদ। 
ভকতিবিনোদ দেখে গোরার সম্পদ।।৭।।
Post a Comment (0)
Previous Post Next Post