অর্জুন
উবাচ
কিং
তদ্ ব্রহ্ম কিমধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম ।
অধিভূতং
চ কিং প্রোক্তমধিদৈবং কিমুচ্যতে ॥১॥
কিম্, তৎ, ব্রহ্ম,
কিম্, অধ্যাত্মম্, কিম্,
কর্ম, পুরুষ-উত্তম,
অধিভূতম্, চ, কিম্,
প্রোক্তম্, অধিদৈবম্, কিম্,
উচ্যতে ॥১॥
অর্থ:-
অর্জুন জিজ্ঞাসা করলেন- হে পুরুষোত্তম ! ব্রহ্ম কি ? অধ্যাত্ম
কি ? কর্ম কি ?
অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বল।
শ্লোক:2:
অধিযজ্ঞঃ
কথং কোহত্র দেহেহস্মিন্মধুসূদন ।
প্রয়াণকালে
চ কথং জ্ঞেয়োহসি নিয়তাত্মভিঃ ॥২॥
অধিযজ্ঞঃ, কথম্,
কঃ,
অত্র, দেহে, অস্মিন্, মধুসূদন,
প্রয়াণকালে, চ, কথম্,
জ্ঞেয়ঃ, অসি, নিয়তাত্মভিঃ
॥২॥
অর্থ:-
হে মধুসূদন ! এই দেহে অধিযজ্ঞ কে, এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে
অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন ?
শ্লোক:3:
শ্রীভগবানুবাচ
অক্ষরং
ব্রহ্ম পরমং সভাবোহধ্যাত্মমুচ্যতে ।
ভূতভাবোদ্ভবকরো
বিসর্গঃ কর্মসংজ্ঞিতঃ ॥৩॥
অক্ষরম্, ব্রহ্ম,
পরমম্, সভাবঃ, অধ্যাত্মম্, উচ্যতে,
ভূত-ভাব-উদ্ভবকরঃ, বিসর্গঃ,
কর্মসংজ্ঞিতঃ ॥৩॥
অর্থ:-পরমেশ্বর
ভগবান বললেন- নিত্য বিনাশ-রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে
অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারই কর্ম।
শ্লোক:4:
অধিভূতং
ক্ষরো ভাবঃ পুরুষশ্চাধিদৈবতম্ ।
অধিযজ্ঞোহহমেবাত্র
দেহে দেহভৃতাং বর ॥৪॥
অধিভূতম্, ক্ষরঃ,
ভাবঃ, পুরুষঃ চ, অধিদৈবতম্,
অধিযজ্ঞঃ, অহম্,
এব,
অত্র, দেহে, দেহভৃতাম্, বর ॥৪॥
অর্থ:-
হে দেহ্ধারীশ্রেষ্ঠ ! নশ্বর জড়া প্রকৃতি অধিভূত। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হ্য়৷ আর
দেহীদের দেহান্তরগত অন্তর্যামী রূপে আমিই অধিযজ্ঞ।
শ্লোক:5:
অন্তকালে
চ মামেব স্মরন্মুক্ত্বা কলেবরম্ ।
যঃ
প্রয়াতি স মদ্ভাবং যাতি নাস্ত্যত্র সংশয়ঃ ॥৫॥
অন্তকালে, চ, মাম্,
এব,
স্মরন্, মুক্ত্বা, কলেবরম্,
যঃ, প্রয়াতি,
সঃ,
মদ্ভাবম্, যাতি, ন, অস্তি,
অত্র, সংশয়ঃ ॥৫॥
অর্থ:-
মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি
তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন। এই বিষয়ে কোনও সন্দেহ নেই।
শ্লোক:6:
যং
যং বাপি স্মরন্ ভাবং ত্যজত্যন্তে কলেবরম্ ।
তং
তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাবভাবিতঃ ॥৬॥
যম্, যম্, বা, অপি, স্মরন্,
ভাবম্, ত্যজতি, অন্তে, কলেবরম্,
তম্, তম্, এব, এতি, কৌন্তেয়,
সদা,
তদ্ভাব-ভাবিতঃ ॥৬॥
অর্থ:-
অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি
সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন।
শ্লোক:7:
তস্মাৎ
সর্বেষু কালেষু মামনুস্মর যুধ্য চ ।
ময্যর্পিতমনোবুদ্ধির্মামেবৈষ্যস্যসংশয়ঃ
॥৭॥
তস্মাৎ, সর্বেষু,
কালেষু, মাম্, অনুস্মর, যুধ্য,
চ,
ময়ি, অর্পিত-মনঃ-বুদ্ধিঃ,
মাম্, এব, এষ্যসি, অসংশয়ঃ ॥৭॥
অর্থ:-
অতএব, হে অর্জুন ! সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ কর, তা হলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ
করবে।
শ্লোক:8:
অভ্যাসযোগযুক্তেন
চেতসা নান্যগামিনা ।
পরমং
পুরুষং দিব্যং যাতি পার্থানুচিন্তয়ন্ ॥৮॥
অভ্যাসযোগ-যুক্তেন, চেতসা,
ন-অন্য-গামিনা ,
পরমম্, পুরুষম্,
দিব্যম্, যাতি, পার্থ, অনুচিন্তয়ন্ ॥৮॥
অর্থ:-
হে পার্থ ! অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের
চিন্তা করেন,
তিনি অবশ্যই তাঁকেই প্রাপ্ত হবেন।
শ্লোক:9:
কবিং
পুরাণমনুশাসিতারম্
অণোরনিয়াংসমনুস্মরেদ্ যঃ ।
সর্বস্য
ধাতারমচিন্ত্যরূপম্ আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ ॥৯॥
কবিম্, পুরাণম্,
অনুশাসিতারম্, অণোঃ, অনিয়াংসম্,
অনুস্মরেৎ, যঃ,
সর্বস্য, ধাতারম্,
অচিন্ত্য-রূপম্, আদিত্য-বর্ণম্, তমসঃ,
পরস্তাৎ ॥৯॥
অর্থ:-
সর্বজ্ঞ, সনাতন,
নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা,
জড় বুদ্ধির অতীত, অচিন্ত্য ও পুরুষরূপে
পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জোর্তিময় এবং এই জড়া
প্রকৃতির অতীত।
শ্লোক:10:
প্রয়াণকালে
মনসাচলেন ভক্ত্যা যুক্তো যোগবলেন চৈব ।
ভ্রুবোর্মধ্যে
প্রাণমাবেশ্য সম্যক্ স তং পরং পুরুষমুপৈতি দিব্যম্ ॥১০॥
প্রয়াণকালে, মনসা,
অচলেন, ভক্ত্যা, যুক্তঃ, যোগবলেন,
চ,
এব,
ভ্রুবোঃ, মধ্যে,
প্রাণম্, আবেশ্য, সম্যক্, সঃ, তম্, পরম্,
পুরুষম্, উপ-এতি, দিব্যম্
॥১০॥
অর্থ:-
যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে, ভক্তি সহকারে, পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর
ভগবানকে স্মরণ করেন,
তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন।
শ্লোক:11:
যদক্ষরং
বেদবিদো বদন্তি বিশন্তি যদ্ যতয়ো বীতরাগাঃ ।
যদিচ্ছন্তো
ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে ॥১১॥
যৎ, অক্ষরম্,
বেদবিদঃ, বদন্তি, বিশন্তি, যৎ, যতয়ঃ,
বীতরাগাঃ,
যৎ, ইচ্ছন্তঃ,
ব্রহ্মচর্যম্, চরন্তি, তৎ, তে, পদম্,
সংগ্রহেণ, প্রবক্ষ্যে ॥১১॥
অর্থ:-
বেদবিৎ পণ্ডিতেরা যাঁকে 'অক্ষর'
বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য
সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাঁকে লাভ করার ইচ্ছায়
ব্রহ্মচর্য পালন করেন,
তাঁর কথা আমি সংক্ষেপে তোমাকে বলব।
শ্লোক:12:
সর্বদ্বারাণি
সংযম্য মনো হৃদি নিরুধ্য চ ।
মূর্ধ্ন্যাধায়াত্মনঃ
প্রাণমাস্থিতো যোগধারণাম্ ॥১২॥
সর্বদ্বারাণি, সংযম্য,
মনঃ,
হৃদি, নিরুধ্য, চ,
মূর্ধ্নি, আধায়,
আত্মনঃ, প্রাণম্, আস্থিতঃ, যোগ-ধারণাম্ ॥১২॥
অর্থ:-
ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং
ভ্রুদ্বয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়।
শ্লোক:13:
ওঁ
ইত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরন্মামনুস্মরন্ ।
যঃ
প্রয়াতি ত্যজন্ দেহং স যাতি পরমাং গতিম্ ॥১৩॥
ওঁ, ইতি, এক-অক্ষরম্,
ব্রহ্ম, ব্যাহরন্, মাম্,
অনুস্মরন্,
যঃ, প্রয়াতি,
ত্যজন্, দেহম্, সঃ, যাতি,
পরমাম্, গতিম্ ॥১৩॥
অর্থ:-
যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর
ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমা গতি লাভ করবেন।
শ্লোক:14:
অনন্যচেতাঃ
সততং যো মাং স্মরতি নিত্যশঃ ।
তস্যাহং
সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ ॥১৪॥
অনন্যচেতাঃ, সততম্,
যঃ,
মাম্, স্মরতি, নিত্যশঃ,
তস্য, অহম্,
সুলভঃ, পার্থ, নিত্যযুক্তস্য, যোগিনঃ ॥১৪॥
অর্থ:-হে
পার্থ ! যিনি একাগ্রচিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই।
শ্লোক:15:
মামুপেত্য
পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম্ ।
নাপ্নুবন্তি
মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতাঃ ॥১৫॥
মাম্, উপেত্য,
পুনঃ-জন্ম, দুঃখ-আলয়ম্, অশাশ্বতম্,
ন, আপ্নুবন্তি,
মহাত্মানঃ, সংসিদ্ধিম্, পরমাম্,
গতাঃ ॥১৫॥
অর্থ:-
মহাত্মা, ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায়
জন্মগ্রহণ করেন না,
কেন না তাঁরা পরম সিদ্ধি প্র্রাপ্ত হয়েছেন।
শ্লোক:16:
আব্রহ্মভুবনাল্লোকাঃ
পুনরাবর্তিনোহর্জুন ।
মামুপেত্য
তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে ॥১৬॥
আব্রহ্ম-ভুবনাৎ, ল্লোকাঃ,
পুনঃ-আবর্তিনঃ, অর্জুন,
মাম্, উপেত্য,
তু,
কৌন্তেয়, পুনঃ-জন্ম, ন, বিদ্যতে ॥১৬॥
অর্থ:-
হে অর্জুন ! এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ
পুনর্জন্ম হয় ৷ কিন্তু হে কৌন্তেয় ! আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না।
শ্লোক:17:
সহস্রযুগপর্যন্তমহর্যদ্
ব্রহ্মণো বিদুঃ ।
রাত্রিং
যুগসহস্রান্তাং তেহহোরাত্রবিদো জনাঃ ॥১৭॥
সহস্রযুগপর্যন্তম্, অহঃ, যৎ, ব্রহ্মণঃ,
বিদুঃ,
রাত্রিম্, যুগসহস্র-অন্তাম্,
তে,
অহঃ-রাত্র-বিদঃ, জনাঃ ॥১৭॥
অর্থ:-
মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তাঁর এক
রাত্রি হয়। এভাবেই যাঁরা জানেন, তাঁরা দিবা-রাত্রির তত্ত্ববেত্তা৷
শ্লোক:18:
অব্যক্তাদ্
ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্ত্যহরাগমে ।
রাত্র্যাগমে
প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্তসংজ্ঞকে ॥১৮॥
অব্যক্তাৎ, ব্যক্তয়ঃ,
সর্বাঃ, প্রভবন্তি, অহঃ-আগমে,
রাত্রি-আগমে, প্রলীয়ন্তে,
তত্র, এব, অব্যক্ত-সংজ্ঞকে ॥১৮॥
অর্থ:-
ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রীর
আগমে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়।
শ্লোক:19:
ভূতগ্রামঃ
স এবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে ।
রাত্র্যাগমেহবশঃ
পার্থ প্রভবত্যহরাগমে ॥১৯॥
ভূতগ্রামঃ, সঃ, এব, অয়ম্,
ভূত্বা, ভূত্বা, প্রলীয়তে,
রাত্রি-আগমে, অবশঃ,
পার্থ, প্রভবতি, অহঃ-আগমে
॥১৯॥
অর্থ:-
হে পার্থ ! সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত
হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়৷
শ্লোক:20:
পরস্তস্মাত্তু
ভাবোহন্যোহব্যক্তোহব্যক্তাৎ সনাতনঃ ।
যঃ
স সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি ॥২০॥
পরঃ, তস্মাৎ,
তু,
ভাবঃ, অন্যঃ, অব্যক্তঃ, অব্যক্তাৎ,
সনাতনঃ,
যঃ
সঃ, সর্বেষু,
ভূতেষু, নশ্যৎসু, ন, বিনশ্যতি ॥২০॥
অর্থ:-কিন্তু
আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর
অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না।
শ্লোক:21:
অব্যক্তোহক্ষর
ইত্যুক্তস্তমাহুঃ পরমাং গতিম্ ।
যং
প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম ॥২১॥
অব্যক্তঃ, অক্ষরঃ,
ইতি,
উক্তঃ, তম্, আহুঃ, পরমাম্,
গতিম্,
যম্, প্রাপ্য,
ন,
নিবর্তন্তে, তৎ, ধাম, পরমম্,
মম ॥২১॥
অর্থ:-
সেই অব্যক্তকে অক্ষর বলে,
তাই সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায়, তখন আর তাঁকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটিই হচ্ছে আমার পরম ধাম।
শ্লোক:22:
পুরুষঃ
স পরঃ পার্থ ভক্ত্যা লভ্যস্ত্বনন্যয়া ।
যস্যান্তঃস্থানি
ভূতানি যেন সর্বমিদং ততম্ ॥২২॥
পুরুষঃ, সঃ, পরঃ, পার্থ,
ভক্ত্যা, লভ্যঃ, তু, অনন্যয়া,
যস্য, অন্তঃস্থানি,
ভূতানি, যেন, সর্বম্, ইদম্,
ততম্ ॥২২॥
অর্থ:-
হে পার্থ ! সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা
যায়। তিনি যদিও তাঁর ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব
কিছু তাঁর মধ্যেই অবস্থিত।
শ্লোক:23:
যত্র
কালে ত্বনাবৃত্তিমাবৃত্তিং চৈব যোগিনঃ ।
প্রয়াতা
যান্তি তং কালং বক্ষ্যামি ভরতর্ষভ ॥২৩॥
যত্র, কালে,
তু,
অনাবৃত্তিম্, আবৃত্তিম্, চ, এব, যোগিনঃ,
প্রয়াতাঃ, যান্তি,
তম্,
কালম্, বক্ষ্যামি, ভরতর্ষভ ॥২৩॥
অর্থ:-
হে ভারতশ্রেষ্ঠ ! যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলব।
শ্লোক:24:
অগ্নির্জ্যোতিরহঃ
শুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম্ ।
তত্র
প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ ॥২৪॥
অগ্নিঃ, জ্যোতিঃ,
অহঃ,
শুক্লঃ, ষট্-মাসাঃ, উত্তরায়ণম্,
তত্র, প্রয়াতাঃ,
গচ্ছন্তি, ব্রহ্ম, ব্রহ্মবিদঃ, জনাঃ ॥২৪॥
অর্থ:-
ব্রহ্মবিৎ পুরুষগণ অগ্নি,
জ্যোতি, শুভদিন, শুক্লপক্ষে
ও ছয় মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন।
শ্লোক:25:
ধূমো
রাত্রিস্তথা কৃষ্ণঃ ষন্মাসা দক্ষিণায়নম্ ।
তত্র
চান্দ্রমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে ॥২৫॥
ধূমঃ, রাত্রিঃ,
তথা,
কৃষ্ণঃ, ষট্-মাসাঃ, দক্ষিণায়নম্,
তত্র, চান্দ্রমসম্,
জ্যোতিঃ, যোগী, প্রাপ্য, নিবর্ততে ॥২৫॥
অর্থ:-
ধুম, রাত্রি,
কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাস কালে দেহত্যাগ করে
যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন।
শ্লোক:26:
শুক্লকৃষ্ণে
গতী হ্যেতে জগতঃ শাশ্বতে মতে ।
একয়া
যাত্যনাবৃত্তিমন্যয়াবর্ততে পুনঃ ॥২৬॥
শুক্লকৃষ্ণে, গতী, হি, এতে, জগতঃ,
শাশ্বতে, মতে,
একয়া, যাতি,
অনাবৃত্তিম্, অন্যয়া, আবর্ততে,
পুনঃ ॥২৬॥
অর্থ:-
বৈদিক মতে এই জগৎ থেকে দেহ ত্যাগের দুইটি মার্গ রয়েছে- একটি শুক্ল এবং অপরটি
কৃষ্ণ। শুক্লমার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণমার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়।
শ্লোক:27:
নৈতে
সৃতী পার্থ জানন্ যোগী মুহ্যতী কশ্চন ।
তস্মাৎ
সর্বেষু কালেষু যোগযুক্তো ভবার্জুন ॥২৭॥
ন, এতে, সৃতী,
পার্থ, জানন্, যোগী, মুহ্যতী,
কঃ-চন,
তস্মাৎ, সর্বেষু,
কালেষু, যোগযুক্তঃ, ভব, অর্জুন ॥২৭॥
অর্থ:-
হে পার্থ ! ভক্তেরা এই দুইটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনও মোহগ্রস্ত হন না ৷
অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন কর।
শ্লোক:28:
বেদেষু
যজ্ঞেষু তপঃসু চৈব দানেষু যৎ পুণ্যফলং প্রদিষ্টম্ ।
অত্যেতি
তৎ সর্বমিদং বিদিত্বা যোগী পরং স্থানমুপৈতি চাদ্যম্ ॥২৮॥
বেদেষু, যজ্ঞেষু,
তপঃসু, চ, এব, দানেষু,
যৎ,
পুণ্যফলম্, প্রদিষ্টম্,
অতি-এতি, তৎ, সর্বম্,
ইদম্, বিদিত্বা, যোগী,
পরম্, স্থানম্, উপ-এতি, চ, আদ্যম্ ॥২৮॥
অর্থ:-ভক্তিযোগ
অবলম্বন করলে তুমি কোন ফলেই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ
অনুষ্ঠান,
তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল,
তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও।
ওঁ
তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসূপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে
শ্রীকৃষ্ণার্জুনসংবাদে 'অক্ষরব্রহ্মযোগো'
নাম অষ্টমোঽধ্যায়ঃ ॥৮॥
.jpeg)