ভগবান শ্রীকৃষ্ণের স্বীয় আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়?

 ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বুদ্ধিমান, তারা স্বীয় আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। এই প্রকার বুদ্ধিমান মানুষেরা জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি সমন্বিত জড় জগতের সব রকম দুঃখ অতিক্রম করেন। প্রকৃতপক্ষে তারা সুখী, কেননা তাদের কোন রকম উদ্বেগ নেই। 

ভগবানের ভক্ত সমস্ত জীবের প্রতি তাঁর ঐকান্তিক করুণা এবং সহানুভূতির ফলে বিষয়াসক্ত মানুষদের দুঃখ-দুর্দশা দেখে দুঃখ অনুভব করেন এবং তাই ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে সেই সমস্ত বিষয়াসক্ত মানুষদের শিক্ষা দেওয়ার জন্য তাঁরা গীতা ভাগবত প্রচার করেন। এইরকম ভক্তরাই সদ্গুরু ও আচার্য্য। 

এই সমস্ত আচার্যেরা ভগবদ্ধামে ফিরে যাওয়ার শিক্ষা প্রচার করেন এবং তাঁরা সাধারণ মানুষদের এই বলে সতর্ক করে দেন যে, এই পৃথিবী দুঃখের আলয়, এখানে সুখ কেবল আকাশ-কুসুম মাত্র, এখানে সুখী হওয়ার ভ্রান্ত পরিকল্পনা করা উচিত নয়।

সদ্গুরুর দেওয়া বৈদিক জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক হৃদয়ঙ্গম করতে এবং আমাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথে আমাদের পরিচালিত করে। কিন্তু জড় বিষয়াসক্ত মানুষেরা তা বুঝতে পারে না। তারা এমন একটি স্থানে সুখী হওয়ার পরিকল্পনা করে, যেখানে কোনরকম সুখ নেই। সুখ ভোগের ভ্রান্ত প্রচেষ্টায় কিছু বিজ্ঞানমনস্ক মানুষ  স্পেইসযানের সাহায্যে অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে, দুঃখের আলয়ে সুখভোগের জন্য যতই চেষ্টা করা হোক না কেন, তাদের সে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে। কেননা চরমে সমগ্র ব্রহ্মাণ্ড সমস্ত উপকরণসহ একদিন ধ্বংস হয়ে যাবে। তখন জড়বাদীদের সুখভোগের সমস্ত পরিকল্পনা স্বাভাবিকভাবেই শেষ হয়ে যাবে।

তাই শ্রদ্ধাবান মানুষ সদ্গুরুর আদেশ পালন ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে হয়ে ভগবদ্বামে ফিরে যাওয়ার চেষ্টা করাই মঙ্গলজনক।। হরেকৃষ্ণ।।

।।জয় শ্রীকৃষ্ণ।।

Post a Comment (0)
Previous Post Next Post