শ্রীমতী রাধা রাণী ভগবান শ্রী কৃষ্ণের হ্লাদিনী বা আনন্দ দায়িনী শক্তি। রাধারাণী ও শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, তাঁরা দুই পৃথক দেহ ধারন করে পরস্পরের প্রেম রস আস্বাদন করেন। পূর্ণ তত্ত্ব ভগবান দুই রূপে আনন্দ উপভোগ করছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান তত্ত্ব, আর শ্রীমতী রাধা রাণী হচ্ছেন অন্তরঙ্গা শক্তিতত্ত্ব। শক্তি ও শক্তিমানের মধ্যে কোন ভেদ নেই, তাঁরা অভিন্ন। আগুন থেকে যেমন তাপকে পৃথক করা যায়না, তেমনিই শক্তিমান থেকে শক্তি কে পৃথক করা যায়না। রাধারাণী শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হয়ে নিত্যকাল ধরে আনন্দ বর্ধন করেন। তাই শ্রীকৃষ্ণ কে পরমানন্দে রেখেছেন বলে তাঁর নাম রাধা। আবার শ্রীকৃষ্ণের নিকট সমস্ত জীবের সেবা নিবেদন করার মাধ্যম হচ্ছেন শ্রীরাধা। তাই কৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণের অনুগত সেবক রূপে স্বীকৃতি লাভের জন্য শ্রীমতী রাধারাণীর কৃপা প্রার্থনা করেন। রাধারাণী হচ্ছেন কৃষ্ণের প্রেমের মহাভাবের মূর্ত প্রকাশ,অভিব্যক্ত রূপ। তিনি সমস্ত গুণের আধার এবং কৃষ্ণ প্রেয়সীদের শিরোমণী।রাধাকৃষ্ণ এই অর্থে এক আত্মা পূর্ণ চিন্ময়ী।
সূত্র --"শ্রীমতী রাধারানীর লীলা মহিমা"
.jpeg)