জীবনের প্রকৃত সাফল্য কি?

ভগবদগীতা অনুসারে জীবনের প্রকৃত সাফল্য হল মৃত্যুর সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করা। মৃত্যুই হচ্ছে চূড়ান্ত পরীক্ষা । আমাদের অভিজ্ঞতা আছে কলেজের একটা পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে হয় ; কারণ পরীক্ষায় পাশ অথবা ফেল করার উপর ভিত্তি করে কারো জীবন বৃত্তি গড়ে উঠতে বা ধূলিসাৎ হতে পারে । তাই একজন ছাত্রকে দৃঢ়তার সাথে কঠোর পরিশ্রম করতে হয় । 
কিন্তু এসব পরীক্ষা আমাদের জীবনে বার বার আসে আর গত হয় । এমনকি আমরা যদি সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদও অর্জন করি কিন্তু মৃত্যুকালে ঈশ্বরকে স্মরণ করতে ব্যর্থ হই , তবে জাগতিক সবকিছু আমরা হারাব এবং আধ্যাত্মিকভাবেও আমাদের অর্জন থাকবে শূন্যের কোটায় । 
ভক্তরা কখনো সাফল্য বা ব্যর্থতা নিয়ে চিন্তা করেন না । তিনি সর্বদাই গুরুদেব এবং কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করেন । এখানেই অন্তনিহিত রয়েছে প্রকৃত সাফল্য । 
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ,
“অন্তকালে চ মামেব স্মরনমুক্তা কলেবরম,
 যঃ প্ৰয়াতি স মদ্ভাবং যাতি নাস্ত্যত্র সংশয়।
অনুবাদ: মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন , তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন । এই বিষয়ে কোন সন্দেহ নেই।" ।  ৮/৫ । 
চেতনায় অধিষ্ঠিত হতে না পারি তবে আমাদের এই মনুষ্য জন্ম বৃথা । সর্বদা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি ? 
পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতরণ করে সরল এই শিক্ষা দিয়েছেন
▪️ভক্তসঙ্গ করা । 
▪️নিয়মিত বেদ, উপনিষদ, ভগবদগীতা , শ্রীমদ্ভাগবতম এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থ পাঠ করা । 
▪️ সবচেয়ে সহজ এবং কার্যকরী পন্থা হচ্ছে ভগবানের দিব্যনাম কীর্তন করা,
“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
 হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। 
Post a Comment (0)
Previous Post Next Post