শ্রী কৃষ্ণের অমৃত বাণী - ১


একজন লোকের মৃত্যু হয়ে গেল ।

যখন তার জ্ঞান ফিরলো তখন সে দেখলো স্বয়ং ভগবান হাতে একটি ব্যাগ নিয়ে তার কাছে আসছেন ।
এসেই ভগবান বলছেন - " পুত্র , চলো এখন সময় হয়ে গেছে ।
আশ্চর্যজনক হয়ে লোকটি বললো -" এখন ! এত তাড়াতাড়ি ?
এখনো তো আমাকে অনেক কর্ম করতে হবে, আমি ক্ষমা চাইছি ভগবান , এখনও আমার যাওয়ার সময় হয়নি। তবে আপনার এই ব্যাগে কি আছে ?"
ভগবান বললেন - " তোমার জিনিস। "
লোকটি বললো - " আমার জিনিস!!
তারমানে আমার বস্তু, আমার কাপড় , আমার ধন -দৌলত তাই তো ভগবান ? "
ভগবান বললেন - "এই বস্তু গুলি তোমার নয়, এগুলি তো পৃথিবীর সম্বন্ধীয় জিনিস। "
লোকটি বললো - " তাহলে এই ব্যাগে কি আমার স্মৃতি আছে ?"
ভগবান বললেন - " এটা তো কখনোই তোমার ছিল না , এটা তো শুধুমাত্র সময়েরই ছিল ? "
লোকটি বললো - " তাহলে এতে আমার পরিবার আর বন্ধুদের স্মৃতিই থাকবে ?"
ভগবান বললেন - " ক্ষমা করো পুত্র , এরা তো কখনোই তোমার ছিল না । তারা হলো তোমার জীবনের চলার রাস্তায় দেখা হওয়া পথিকের মতো।"
লোকটি বললো - " তাহলে তো আমি নিশ্চিত যে, এই ব্যাগে আমার শরীরটাই থাকবে। "
ভগবান বললেন - " এটা তো তোমার হতেই পারে না , কারন এই শরীর হলো চিতার ভষ্ম মাত্র । "
লোকটি বললো - " ভগবান , তাহলে কি এটাতে আমার আত্মা আছে ?"
ভগবান বললেন - " না , এটা তো আমার।"
এবার লোকটি ভয়ে ভীত হয়ে ভগবানের হাত থেকে ব্যাগটি নিয়ে নিল এবং খুলে দেখলো সেই ব্যাগটি খালি !🥺
তখন লোকটির চোখে জল এসে গেল এবং বললো -
" হে ভগবান , আমার কাছে কি কখনো কিছু ছিল না ?"
তখন ভগবান বললেন -
" হ্যাঁ , এটাই সত্য ।
প্রত্যেক মুহূর্ত যেটা তুমি বেঁচে ছিলে , জীবিত ছিলে , নিজের জীবন নিজের মতো করে ছিলে , সেই জীবনটা হচ্ছে ক্ষনিকের এবং সেই ক্ষন বা মুহূর্তটাই শুধু তোমার ছিল...!
এছাড়া এই জগতে ' তোমার ' বলে আর কিছু নেই । "
তাই ভগবৎ ভক্ত জন , সবসময় হাসি খুশী থেকে প্রভুর নাম জপ ও কীর্তন করবেন , এটাই একমাত্র কথা যেটা খুবই গুরুত্ব রাখে ।
ভৌতিক বস্তু আর যেই জিনিসের জন্য আপনি দিন রাত লড়াই করছেন , পরিশ্রম করছেন, আপনি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না।
এটাই সত্য - এটাই বাস্তব"।।
তাই ভবসাগর পারি দিতে হলে এই দুর্লভ মানব জীবনে হরিনাম সংকীর্তন করতে হবে। সাধু সঙ্গ করতে হবে। ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। তবেই মুক্তি মিলবে। হরি নাম ব্যতিত উদ্ধারের আর কোন পথ নেই।
Post a Comment (0)
Previous Post Next Post