কৃষ্ণের বাঁশির ছয়টি রন্ধ্র বা ছিদ্র রয়েছে। জীবের ছয়টি অনর্থ (কাম,ক্রোধ,লোভ, মোহ মদ ও মাৎসর্য) দূর করার জন্য কৃষ্ণ বাঁশির ছয়টি রন্ধ্র ধারন করেন। আমাদের হৃদয় যখন আমিত্বে ভরে যায় তখন কৃষ্ণ তাঁর মধুরামৃত প্রবেশ করানোর সুযোগ পান না। 'শ্রীমৎ রাধানাথ স্বামী' এ বিষয়ে বলেছেন, শুধু মাত্র একটি খালি পাত্রে কোন কিছু দিয়ে পূর্ণ করা যায়। যদি সেটি পূর্ব থেকেই পূর্ণ থাকে তবে নতুন কোন কিছু দিলে তা কেবল মাত্র উপচে পড়বে।
অর্থাৎ আমাদের হৃদয় যদি জাগতিক কামনা- বাসনায় পূর্ণ থাকে তবে কৃষ্ণের বাঁশির সুর আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারবে না। কিন্তু এটি যদি অপূর্ণ থাকে এবং সেই হৃদয় যদি কৃষ্ণকে অর্পণ করা হয় তবেই কৃষ্ণ তাঁর বাঁশির সুরের মাধ্যমে আমাদের মধুরামৃত প্রবেশ করাতে পারেন।