উতঙ্ক ও তক্ষক
ঋষি বেদের শিষ্য উতঙ্ক গুরুগৃহ শিক্ষার শেষে যখন গুরুদক্ষিণা দিতে চাহিলেন, তখন গুরুদেব তাঁহার পত্নীকে জিজ্ঞাসা করিতে বলিলেন। উপাধ্যায়ী পত্নী উতঙ্ককে বলিলেন রাজা পৌষ্যের পত্নী যে কুণ্ডল পরিধান করেন, তাহাই আমাকে দক্ষিণা দাও।
উতঙ্ক রাজা পৌষ্যের নিকট গিয়া রাণীর কুণ্ডলদ্বয় লইয়া ফিরিবার সময় তক্ষক তাহা অপহরণ করে। অনেক কষ্টে তাহা উদ্ধার করিয়া তিনি তাহা গুরুপত্নীকে উপহার
দেন।
তারপর উতঙ্ক তক্ষকের উপর প্রতিশোধ লইবার জন্য হস্তিনাপুরে মহারাজ জনমেজয়ের নিকট গিয়া বলিলেন মহারাজ, আপনার পিতা মহাত্মা পরীক্ষিতের যে একটি সর্পযজ্ঞের অনুষ্ঠান করুন। উতঙ্ক মুনির কথা শুনিয়া রাজা জনমেজয় অত্যন্ত ক্রুদ্ধ হইয়া শোকার্তচিত্তে মন্ত্রিগণকে মহারাজ পরীক্ষিতের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করিলেন।
মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মহাভারত